বিষয়বস্তুতে চলুন

আলাথুর

আলাথুর
শহর
আলাথুর
আলাথুর
আলাথুর কেরল-এ অবস্থিত
আলাথুর
আলাথুর
আলাথুর ভারত-এ অবস্থিত
আলাথুর
আলাথুর
ভারতের কেরালায় অবস্থান
স্থানাঙ্ক: ১০°৩৮′৫৩″ উত্তর ৭৬°৩২′১৮″ পূর্ব / ১০.৬৪৮০৬° উত্তর ৭৬.৫৩৮৩৩° পূর্ব / 10.64806; 76.53833
দেশ ভারত
রাজ্যকেরলম
জেলাপালঘাট
সরকার
 • ধরনপঞ্চায়েতি রাজ (ভারত)
 • শাসকআলাথুর পঞ্চায়েত
আয়তন
 • মোট১৯.৬২ বর্গকিমি (৭.৫৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২৬,৭২০
 • জনঘনত্ব১,৩৬১.৮৮/বর্গকিমি (৩,৫২৭.৩/বর্গমাইল)
ভাষে
 • দাপ্তরিকমালয়ালম, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
PIN৬৭৮৫৪১
টেলিফোন কোড০৪৯২২
যানবাহন নিবন্ধনকেএল-৪৯
নিকটতম শহরপালঘাট

আলাথুর হল ভারতের কেরালা রাজ্যের পালঘাট জেলার একটি শহর, তালুক এবং গ্রাম পঞ্চায়েত।[২] এটি আলাথুর তালুকের প্রশাসনিক সদর দপ্তর এবং স্থানটি জেলা সদর পালঘাট থেকে জাতীয় সড়ক ৫৪৪ হয়ে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। ভরতপুঝার অন্যতম উপনদী গায়ত্রিপুঝা নদী, এই আলাথুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।[৩] আলাথুর কেরালার ২০টি সংসদীয় নির্বাচনী এলাকার মধ্যে একটি।[৪] এখানে একটি মিনি সিভিল স্টেশনও রয়েছে যারা সরকারি পরিষেবা প্রদান করে।[৫]

আলাথুর পুলিশ স্টেশন
আলাথুর টাউন কোর্ট রোড

অর্থনীতি

[সম্পাদনা]

এই এলাকার মানুষের প্রধান পেশা হলো কৃষিকাজ। পাহাড়ি জমিতে রাবার চাষ করা হয় এবং সমতল ভূমিতে ধানক্ষেত অবস্থিত। এখানে নারকেল, আদা, কলা, কুমড়ো, করলা এবং বেগুনও চাষ করা হয়।

আলাথুর তালুকে শিল্প খুব কম। একসময় আলাথুর শহর তার বিড়ি কুটির শিল্পের জন্য সুপরিচিত ছিল, কিন্তু ধূমপানবিরোধী অভিযানের কারণে উৎপাদন হ্রাস পেয়েছে। কুটির শিল্পে আগরবাতিও উৎপাদিত হয়। সম্প্রতি এরিমায়ুর পঞ্চায়েতের মঞ্জালুরের কাছে ইস্পাত গলানোর মতো কিছু শিল্প উন্নয়ন ঘটেছে। ঐতিহাসিকভাবে এই এলাকায় বেশ কয়েকটি চালকল ছিল, কিন্তু সেগুলির সংখ্যা কমে গেছে।

জনসংখ্যাতাত্ত্বিক

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আলাথুরের জনসংখ্যা ছিল ২৬,৭২০ জন, যার মধ্যে ১২,৮০৮ জন পুরুষ এবং ১৩,৯১২ জন মহিলা। আলাথুর জনগণনা শহরের বিস্তৃতি ১৯.৬২ বর্গকিলোমিটার (৭.৫৮ বর্গমাইল)। এখানে ৬,০৯৬টি পরিবার বসবাস করে। ২০১১ সালের হিসেব অনুযায়ী জনসংখ্যার ১১ শতাংশের বয়স ছিল ৬ বছরের কম। আলাথুরের গড় সাক্ষরতার হার ছিল ৮৯.৯৫%, যা জাতীয় গড় ৭৪.০৪% এর চেয়ে বেশি এবং রাজ্য গড় ৯৪.০০% এর চেয়ে কম; পুরুষ সাক্ষরতার হার ছিল ৯৫.১৪% এবং নারী সাক্ষরতার হার ছিল ৮৫.২৭%।[৬]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

আলাথুর তালুকের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে। কলা ও বিজ্ঞানের জন্য দুটি এবং প্রকৌশলের জন্য একটি কলেজ রয়েছে।

এ এস মোহাম্মদ কুট্টি সাহেব মেমোরিয়াল হাই সেকেণ্ডারি স্কুল (এএসএমএমএইচএসএস) একটি সরকারি প্রতিষ্ঠান যা এক শতাব্দীরও বেশি সময় ধরে এই এলাকায় পরিচালিত হয়ে আসছে। স্কুলটিতে গান্ধীজির একটি অতি পুরোনো মূর্তিও রয়েছে, যা একটি ল্যাণ্ডমার্কে পরিণত হয়েছে।

বিদ্যালয়টি নেল্লিক্কালিদাম পরিবার (স্বরূপম) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং মোহাম্মদ কুট্টি এটি কিনে নেওয়ার আগে পর্যন্ত স্কুলটির নাম ছিল এন ই হাই স্কুল (এনইএইচএস)। পরবর্তীতে ভূমি সংস্কার আইনের কারণে স্বরূপম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং স্কুলটি মোহাম্মদ কুট্টি কিনে নেন, যিনি তখন থেকে বিড়ি তৈরির ব্যবসা চালাচ্ছেন।

বিএসএস গুরুকুলম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও এখানে অবস্থিত।

আলাথুর শহরে অবস্থিত তালুক হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা পেশাজীবী প্রতিষ্ঠানটি ক্রিসেন্ট মেডিকেল সেন্টার লিমিটেড দ্বারা প্রতিষ্ঠিত। ক্রিসেন্ট স্কুল অফ নার্সিং ২০০১ সালে এবং ক্রিসেন্ট কলেজ অফ নার্সিং ২০০৫ সালে যাত্রা শুরু করে। ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউশন জেনারেল নার্সিং অ্যাণ্ড মিডওয়াইফারি (জিএনএম) ডিপ্লোমা কোর্স এবং নার্সিং ডিগ্রি বিএসসি কোর্স পরিচালনা করে।

পরিবহন

[সম্পাদনা]

আলাথুর তালুকের সম্পূর্ণ অংশ জুড়ে জাতীয় সড়ক নং ৫৪৪ বিস্তৃত। এই কারণে, এই অঞ্চলটি রাজ্যের রাজধানী সহ কেরালার সকল অংশের সাথে সড়কপথে ভালোভাবে সংযুক্ত। ত্রিশূর ও পালঘাটের মধ্যে এই সড়কে বেশ কিছু বেসরকারি ও সরকারি বাস চলাচল করে।

জাতীয় মহাসড়ক ৫৪৪, আলাথুর

ত্রিশূরের দিকে কুথিরানে পার্বত্য ভূখণ্ড থাকার কারণে আলাথুরের কোনো রেল সংযোগ নেই। কোল্লেনগোড়– ত্রিশূর রেললাইন নির্মাণের পুরোনো পরিকল্পনা পুনরুজ্জীবিত করার সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত আলাথুরের জন্য আশীর্বাদস্বরূপ হতে পারে।

স্বাস্থ্যসেবা

[সম্পাদনা]

আলাথুর শহরে সরকার পরিচালিত একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এখানকার প্রধান বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্রিসেন্ট হাসপাতাল, যেটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল যেখানে সকল মৌলিক চিকিৎসা বিভাগ এবং ট্রমা কেয়ারের ব্যবস্থা রয়েছে। ওই হাসপাতালে মনোরোগ ও প্রবীণদের চিকিৎসার সুবিধাও রয়েছে।

ক্রিসেন্ট হাসপাতাল আলাথুর

আলাথুর তালুকের পঞ্চায়েত

[সম্পাদনা]

টেমপ্লেট:Palakkad Labelled Map

  • আলাথুর
  • এরিমায়ুর
  • কান্নামব্রা
  • কাভাসেরি
  • কিঝাক্কানচেরি
  • কোট্টায়ি
  • কুথানুর
  • কুঝালমান্নাম
  • মাথুর
  • মেলারকোড
  • পেরিঙ্গোটুকুরিসি
  • পুথুকোড়
  • তারুর
  • থেনকুরিসি
  • ভাদাক্কেনচেরি
  • ভান্দাঝি (গ্রাম পঞ্চায়েত)

রাজনীতি

[সম্পাদনা]

আলাথুর বিধানসভা কেন্দ্রটি আলথুর লোকসভা কেন্দ্রের অংশ।[৭]

আলাথুর বিধানসভা কেন্দ্র (এসি) থেকে কেরালা রাজ্য বিধানসভায় (বিধানসভা) একজন প্রতিনিধি নির্বাচিত হন। এখানে প্রায় ১,৫০,০০০ (১.৫ লক্ষ) নিবন্ধিত ভোটার রয়েছে।[ <span title="The time period mentioned near this tag is ambiguous. (December 2022)">কখন?</span> ] নির্বাচিত সদস্যদের মধ্যে অধিকাংশই ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের সদস্য।[৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Kerala (India): Districts, Cities and Towns - Population Statistics, Charts and Map"।
  2. ↑ "Reports of National Panchayat Directory"। Ministry of Panchayati Raj। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩।
  3. ↑ "Gayathripuzha River, India Tourist Information"। www.touristlink.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
  4. ↑ "Parliamentary constituencies in Kerala and Assembly segmants"। keralaassembly.org। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
  5. ↑ Keralam, Digital। "Mini Civil Station Alathur, Palakkad"। Digital Keralam (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২।
  6. ↑ Kerala, Directorate of Census Operations। District Census Handbook, Palakkad (পিডিএফ)। Directorate of Census Operations, Kerala। পৃ. ১৫০,১৫১। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০।
  7. ↑ "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)। Kerala। Election Commission of India। ৩০ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০০৮।
  8. ↑ "Alathur Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs"। Elections in India। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২২।

বাহ্যিক লিঙ্ক

[সম্পাদনা]

টেমপ্লেট:Palakkad districtটেমপ্লেট:Malabar